নির্বাচনে মাননীয়ার স্লোগানের কথা মত রাজ্যে এখন খেলা হচ্ছে ; শুভেন্দু  অধিকারী

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভোট প্রচারের সময় মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্র বাহিনী কত দিনের আর মঞ্চের নিচে থেকে জনগণ বলেছিলেন খেলা হবে'” সেজন্যই রাজ্যে এখন খেলা হচ্ছে। বেছে বেছে বিজেপি সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই হামলা থেকে বাদ যায়নি দরিদ্র কৃষক থেকে অটোচালক রিকশাচালক জিবি মানুষ থেকে শুরু করে বিধায়করা পর্যন্ত । এদিন নদিয়া চাকদা এসে রাজ্য সরকারকে এই ভাষাতে আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।কেন্দ্র সরকার প্রতিটি বিধায়কের নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে বলেই আজ সকল বিধায়ক জীবিত আছে । তা না হলে প্রত্যেক বিধায়কেই হসপিটালে দেখতে যেতে হতো। এই ভাবে আক্রমণ করলেন আজ চাকদহের ভবানীপুরে বিধায়ক অসীম বিশ্বাস এর বাড়িতে এসে ।বিধায়ক অসীম বিশ্বাস এর উপর আক্রমণ এবং তৃণমূল দুষ্কৃতীদের হুমকির জন্য আতঙ্কিত হয়ে গেছিলেন বিধায়ক অসীম বিশ্বাস। বিধায়ক অসীম বিশ্বাসের মনোবল বাড়াতে আজ চাকদাহের ভবানীপুরে অসীম বিশ্বাসের বাড়িতে এসে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ চাকদাহতে এসে শুভেন্দু অধিকারী জানান রাজ্যজুড়ে বিজেপির একাধিক নেতৃত্বের উপর আক্রমণ ও ভয়-ভীতি তৈরি করে ভয় দেখাচ্ছেন তৃণমূলের দুষ্কৃতীর। তাই আমি আজ অসীম বিশ্বাসের বাড়িতে এসে জানাতে চাই তার পাশে শুধু আমি নয় আমাদের ভারতীয় জনতা পার্টির সকল সদস্য রয়েছে। মূলত আজ এই অসীম বিশ্বাস এর বাড়িতে আসার মূল লক্ষ্য কর্মীদের মধ্যে মনোবল বাড়ানো। আজ শুভেন্দু অধিকারী কে পেয়ে বিধায়ক অসীম বিশ্বাস গানও বেধে ফেললেন। দীর্ঘক্ষণ ধরে চলল গানের আসর। ভ্যাকসিন কাণ্ড নিয়ে ওয়াজ শুভেন্দু অধিকারী মুখ খুললেন। আজ মূলত রাজ্য সরকারকে বিভিন্ন ভাবে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। ভ্যাকসিন দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে সক্ষম রাজ্য সরকার।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago