
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্বাচন ঘোষনার পর সব রাজনৈতিক দল শুরু করেছে প্রচার। প্রচারে শুরু হয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার প্রস্তুতি। কে কতজন হেভিওয়েট নেতা ও সেলেব্রিটিদের নিয়ে এনে প্রচার করবে তাঁর প্রস্ততি চলছে। বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনে ঝাড়গ্রামে নির্বাচনী সভা করতে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তবে কবে অমিত শাহ সভা করবেন তার দিনক্ষণ চূড়ান্ত হয় নি। গত বিধানসসভা ভোটে নয়াগ্রামে নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেবার বিজেপি জিততে না পারলেও ৫৫ হাজার ১৪০ টি ভোট পেয়েছিল। তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু ৪৩ হাজার ২৫৫ ভোটে জয়ী হয়েছিলেন।গত পঞ্চায়েতে জেলায় ভালো ফল করে নিজেদের ভোট বাড়িয়েছে বিজেপি। এবার বিজেপির টার্গেট রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি। সেইমতো প্রচার চালাচ্ছে বিজেপি। তাই অমিত শাহকে এনে প্রচারে জোর ধাক্কা দিতে চাইছে বিজেপি। ঝাড়গ্রাম জেলা বিজেপির এক নেতা বলেন, ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে আসবেন অমিত শাহ। তবে দিনক্ষণ এখনও ঠিক হয় নি।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…