জমি নিয়ে বিবাদের জেরে খুন হলো এক ব্যক্তি

জেএনএফ ওয়েব ডেস্ক :-জমি নিয়ে বিবাদের জেরে খুন হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মিঠু আইচ। তার বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার মাঝের গ্রাম পঞ্চায়েতের সাপজোলা গ্রামে। ঘটনার সূত্র পাত, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশীর সঙ্গে। আজও সেই বিবাদ চরমে ওঠে। জমি সংক্রান্ত বিবাদে দুই পক্ষের মধ্যে কথা বলতে বলতেই প্রতিবেশী সুবোল রাজোয়ার ,মাধব রাজোয়ার তাদের স্ত্রী ও মাধবের ছেলে সকলে মিলে কালীগঞ্জ থানার সাবজোলা হাই স্কুলের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে মিঠু আইচের ঘাড়ে কোপ মারে বলে অভিযোগ । ঘটনাস্থলে মিঠু মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় লোক জন ছুটে আসে এবং তাকে নিয়ে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ইতিমধ্যেই হাসপাতাল থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে কালীগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা সকলে পলাতক। অভিযুক্তদের তল্লাশির পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে নদীয়ার কালিগঞ্জ থানার পুলিশ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago