নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তি জেলাগুলিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- শনিবার ছিঁটেফোঁটা বৃষ্টিতে ভিজেছে শহরতলি। ববিবার সকাল থেকেই কলকাতার আকাশ কিছুটা মেঘলা। আবহওয়া দফতরের পূর্বাভাস, সকালে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মোদিনীপুরে।

এদিকে, ওড়িশার উপকূলবর্তি অঞ্চলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত। এর ফলেই আগামী ২৪ ঘণ্টায় হালকা ও মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তি ও পশ্চিমের জেলাগুলি। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনিতেই বৃষ্টির ঘাটতি ছিল। ফলে আমন চাষে সমস্যায় পড়েছিলেন চাষীরা। গত ২ সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তা অনেকটাই কমেছে। ফলে কিছুটা স্বস্তি চাষিদের মধ্যে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago