
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শ্বশুরবাড়িতে ঢুকে নিজের ছেলেকে চুরি করার অভিযোগ খোদ উঠল বাবার বিরুদ্ধেই। থানায় লিখিত অভিযোগ করেছেন ছেলেটির মা। শনিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের কেশবডিহি এলাকায় ঘটনাটি ঘটেছে। বাবা অনুমিত্র দত্ত ওরফে চন্দনের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে। ২০১৭ সালে ঝাড়গ্রাম শহরের কেশবডিহির বাসিন্দা ভাগ্যশ্রী প্রামাণিকের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের সময় অনুমিত্র যা জানিয়ে ছিলেন তাও মিথ্যে বলে পরে জানিয়েছেন স্ত্রী। সংসারে অশান্তির পাশাপাশি স্ত্রীর উপর অত্যাচার শুরু করেন স্বামী। গত বছর মার্চে ভাগ্যশ্রীর ছেলে হয়। অত্যাচারের জেরে ছেলে অনুভবকে নিয়ে ভাগ্যশ্রী গত বছর নভেম্বর মাসে ঝাড়গ্রামে বাপের বাড়িতে চলে আসেন।শনিবার দুপুরে ভাগ্যশ্রী বাড়িতে ছিলেন না। ওই সময় স্বামী অনুমিত্র একটি গাড়িতে চেপে কয়েক জনকে সঙ্গে নিয়ে ছেলেকে দেখতে আসেন। তখন শাশুড়ির কাছে এক গ্লাস জল খেতে চাওয়ার অছিলায় অনুভবকে কেড়ে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে সাদা গাড়িতে চেপে পালিয়ে যায় বলে জানিয়েছেন পরিবার। ঝাড়গ্রাম থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভাগ্যশ্রী। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
উপরের ছবিতে অভিযুক্ত বাবা অনুমিত্র দত্ত। নিচে তাঁর পনেরো মাসের ছেলে অনুভব দত্তকে চুরি করে নিয়ে পালিয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…