নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি প্রথম পর্যায়ে করোনার জন্য ১ লক্ষ টাকা দান করল রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এগিয়ে এলেন সরকারি কলেজের অধ্যাপকদের সংগঠন নিখিলবঙ্গ রাজ্যস সরকারি কলেজ শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের তরফে প্রথম পর্যায়ে ১ লক্ষ টাকা দান করা হয় করোনার জন্য রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে। এদিন অনলাইন মারফত সেই টাকা প্রদান করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলার জন্য আর্থিক তহবিলে দানের জন্য সকল সমর্থ মানুজনকে এগিয়ে আসতে বলেছিলেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সকল স্তরের শিক্ষকদের একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ছিলেন। এবার সেই কাজের শরিক হলেন রাজ্যের সরকারি কলেজের অধ্যাপকদের সংগঠন নিখিলবঙ্গ রাজ্যল সরকারি কলেজ শিক্ষক সমিতি।
নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ড. সুশান্ত রায় কর্মকার বলেন,‘আজ আমরা দাঁড়িয়ে রয়েছি সার্বিক এক বিপন্নতার মুখোমুখি। করোনা ভাইরাসের আতঙ্কে প্রত্যেেকে দিশেহারা। প্রতিদিন দ্রুত হারে সমগ্র পৃথিবী জুড়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। আমাদের রাজ্যে্র মাননীয়া মুখ্যিমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন এবং জনগণের পাশে দাঁড়ানোর সাধু উদ্যোৃগ গ্রহণ করে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই পরিস্থিতিতে নিখিলবঙ্গ রাজ্যক সরকারি কলেজ শিক্ষক সমিতি তাঁর এই জনহিতকর কর্মকান্ডের শরিক হতে আমরাও অঙ্গীকারবদ্ধ। সেই উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে আমরা সমিতির তরফ থেকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছি।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago