জেএনএফ ওয়েব ডেস্ক:- নারায়ণী সেনা বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে উত্তেজনার কারনে ময়নাগুড়ি থানা ও চৌপথি মোড় এলাকায় পুলিশের পক্ষথেকে ১৪৪ধারা জারি করা হলো। গ্রেফতার হওয়া প্রায় ২০০নারায়ণীকে পুলিশের পক্ষথেকে জেলা তাদালতে তোলা হয়। পুলিশ ও নারায়ণী সেনার মধ্যে ধস্তাধস্তিতে আহত হয়েছে পুলিশের ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা।অন্যদিকে পুলিশ সুপারের সাথে কথা বলতে গিয়ে দীর্ঘক্ষণ ময়নাগুড়ি থানার বাইরে বসে থাকতে হয় জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত রায় ও ময়নাগুড়ির বিধায় কৌশিক রায়কে। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। মন্ত্রীর সাথে জেলার বাইরে থেকে আশা বহু লোক একটি ভবনে জমায়েত করে ছিল সেকারনেই পুলিশ বিষয়টি দেখতে গিয়েছিল কিন্তু তারা পুলিশের সাথে সহযোগিতা করেনি। পাশাপাশি তারা জাতীয় শড়ক অবরোধ করলে তাদের পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে৷ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বলেন তৃনমুল ভয় পেয়ে পুলিশকে দিয়ে এই ভাবে আমাদের কাজে বাধা দিচ্ছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…