নাবালিকাকে ধর্ষণে এক বছরে যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালত

অর্পিতা দাস পাল, জেএনএফ, ঝাড়গ্রাম : বারো বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক বছরের মধ্যে প্রতিবেশি যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালত। সাজাপ্রাপ্ত যুবকের নাম মঙ্গল ওরফে গুলু বাস্কে (২৩)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানা এলাকায়। ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি বারো বছরের নাবালিকা বাড়ির অদূরে জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ দেখতে গিয়েছিল। ওই সময় যুবক মঙ্গল বাস্কে নাবালিকাকে জোর করে ঝোঁপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এসে সমস্ত ঘটনা নাবালিকা জানায় তার মাকে। তারপর নাবালিকার মা তার স্বামীকে ঘটনাটি জানানোর একদিন পর বেলপাহাড়ি থানায় ২১ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেন নাবালিকার বাবা। পরের দিন ২২ ফেব্রুয়ারি পুলিশ অভিযুক্ত যুবক মঙ্গল বাস্কেকে গ্রেপ্তার করে। পুলিশ পকসো আইনের ৪ এবং ৫০৬ নং ধারায় মামলা রুজু করে ঝাড়গ্রামের বিশেষ পকসো আদালতে বিচার শুরু হয়। সাত দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। তারপর ২০২৩ সালের ২৭ মার্চ থেকে আদালতে চার্জফ্রেম গঠন হয়। দুজন চিকিৎসক, ৫ জন পুলিশ কর্মী সহ মোট ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। গতকাল মঙ্গলবার মঙ্গল বাস্কেকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পকসো আদালতের সরকারি শুভাশিষ দ্বিবেদী বলেন,‘পুলিশ পকসো মামলায় সাক্ষীদের আদালতে সঠিক সময়ে হাজির করায় বিচার প্রক্রিয়া দ্রুত তরান্বিত হওয়ায় এক বছরের মধ্যে বিচার পেলেন নির্যাতিতা। এদিন সাজা ঘোষণা করেন বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। মঙ্গলকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করেছেন। পাশাপাশি নাবালিকাকে তিন লক্ষ টাকা রাজ্য সরকারের তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago