নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক নাবালককে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক নাবালককে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া পুলিশ বিটর অধীনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি সকাল সাড়ে দশটা নাগাদ প্রতিবেশি পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে চোদ্দ বছরের এক নাবালক। খুব দরিদ্র পরিবারের নাবালিকার বাবা ও মা চাষের কাজে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়িতে একা পেয়ে ঘটনাটি ঘটায় প্রতিবেশি এক কিশোর। বাবা-মা বাড়িতে ফিরে এলে নাবালিকা সমস্ত ঘটনার কথা বলে। বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ না করে ‘মীমাংসা’ করার কথা জানায় কিশোরের পরিবার। কিন্তু ওই দিন রাতেই এসে কিশোরের পরিবারের পক্ষ থেকে ‘মারধর’ করতে উদ্যত হয়ে নাবালিকার বাড়িতে যায়। তখনই মানিকপাড়া বিট হাউসে এসে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। পরের দিন ৩১ জানুয়ারি মানিকপাড়া থানায় লিখিত অভিযোগ করেন নাবালিকার পরিবার। গত শুক্রবার গ্রেফতার করা হয় চোদ্দ বছরের কিশোরকে। মানিকাপাড়া বিট হাউসের আইসি অঞ্জন মাইতি বলেন,‘অভিযোগের ভিত্তিতে পক্সো ও ধর্ষণ ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুরের জুভেনাল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছিল দু’জনকেই। সেখান থেকে নাবালককে ডেবরার হোমে পাঠানো হয়েছে। নাবালিকার গোপন জবানবন্দি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

ছবিটি প্রতীকী

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago