নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে শনিবার বিকেলে ঝাড়গ্রাম শহরে ‘অভিনন্দন যাত্রা’ করল বিজেপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে শনিবার বিকেলে ঝাড়গ্রাম শহরে ‘অভিনন্দন যাত্রা’ করল বিজেপি। ঝাড়গ্রাম জেলা বিজেপির পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে পাচঁমাথার মোড়ে এসে শেষ হয় মিছিলটি। মিছিলের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি সুখময় সৎপতি, মহিলা মোর্চার জেলা সভানেত্রী রিমঝিম সিংহ, শহর সভাপতি নন্দন ঠাকুর প্রমুখ। জেলা সভাপতি সুখময় সৎপতি বলেন,‘পশ্চিমবঙ্গের শুধু রেল নয় মানবতার ওপর আঘাত হয়েছে। মমতা ব্যানার্জি সব সময় সব কিছুর বিরুদ্ধে, কেন্দ্র সরকার কোন কাজের বিরুদ্ধে লেগে থাকেন। নোট বন্দি থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যা কিছু নীতি আছে সব কিছুর বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে পড়েন। তিনি উগ্রপন্থাকে প্রশ্রয় দিচ্ছেন তার ফলাফল মানুষকে ভোগ করতে হবে। আমরা তাই মানুষকে বলছি কোন প্ররোচনায় পা দেবেন না। নয়তো আরো আমাদের জাতীয় সম্পত্তি নষ্ট হবে আমাদের প্রাণ যাবে। আগামী ২৩ তারিখ কলকাতায় নাগরিক অভিনন্দন যাত্রা হবে। তার সমর্থনেই এদিনের মিছিল করা হয়।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago