Breaking
20 Jun 2026, Sat

নয়াগ্ৰাম বিধানসভার তৃণমূল প্রার্থী দুলাল মুর্ম্মুর সমর্থনে মঙ্গলবার গোপীবল্লভপুরে হল অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের রোড় শো

জেএনএফ,:নয়াগ্ৰাম বিধানসভার তৃণমূল প্রার্থী দুলাল মুর্ম্মুর সমর্থনে মঙ্গলবার গোপীবল্লভপুরে হল অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের রোড় শো। এদিন দুপুর গোপীবল্লভপুর বাজারের চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে ৯ নম্বর রাজ্য সড়ক ধরে কাপাশিয়া পর্যন্ত রোড শো। তৃণমূলের অভিনেত্রী সাংসদকে দেখতে এদিন প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক শোভাযাত্রায় অংশ নেন। পাশাপাশি রাস্তার দুধারে ছিল প্রচুর মানুষের ভিড়।হাত নাড়িয়ে,ফুল ছড়িয়ে রাস্তার ধারে থাকা লোকজনকে অভিনন্দন জানান তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্ৰাম বিধানসভার তৃণমূল প্রার্থী দুলাল মুর্ম্মু, কর্মসূচির আয়োজক গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ,নয়াগ্ৰাম বিধানসভার নির্বাচনী কমিটির সভাপতি স্বপন পাত্র,সত্যরঞ্জন বারিক প্রমুখ।

Developed by