জেএনএফ ওয়েব ডেস্ক :-কাবুলে ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটছিল, যখন কাবুল থেকে কাতারে নিয়ে আসা হল তখন নিজেকে অনেকটাই স্বাভাবিক বলে মনে হচ্ছিল। নদীয়ার তাহেরপুর এ নিজের বাড়িতে ফিরে এসে চোখে মুখে চাপা আতঙ্ক নিয়ে বললেন তাপস কুন্ডু। উল্লেখ্য আফগানিস্তান এখন তালিবানদের দখলে। আফগানিস্তানের একাধিক নাগরিক ভয়ে আতঙ্কে দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভারতবর্ষের বহু মানুষ আফগানিস্তানের কাজ করেন। নদীয়ার তাহেরপুরের বাসিন্দা তাপস কুন্ডু দীর্ঘ উনিশ বছর ধরে আফগানিস্তানের রয়েছেন। সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন তিনি। নিম্নবিত্ত পরিবারের হওয়ায় সংসার চালানোর তাগিদে জীবনের বেশিরভাগ সময় আফগানিস্তানের কাটাতে হয়েছে তাকে। বেশ কয়েকবার নিজের বাড়িতে এসেছেন। কিন্তু এবারের বাড়ি ফেরা পুরোটাই আলাদা। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। তাপস কুন্ডু বলেন, যতক্ষণ কাবুলে ছিলাম নিজের জীবনের ওপর আর ভরসা রাখতে পারছিলাম না। যখন আমাদের কাবুল থেকে কাতারের নিয়ে যাওয়া হলো তখন নিজেকে অনেকটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…