নদীয়ার শান্তিপুরের নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা ভাগীরথী পেরিয়ে বর্ধমানে

জেএনএফ ওয়েব ডেস্ক :- নিম কাঠের তৈরি জগন্নাথ , বলরাম এবং সুভদ্রা শান্তিপুর থেকে রথ যাত্রা উপলক্ষ্যে পাড়ি দিচ্ছে বর্ধমান । শিল্পী অশোক রায়ের সাথে কথোপকথনে জানা যায়,কোনো জোড়া নয় নিম গাছের গুড়ি, বাটালি এবং হাতুড়ির সাহায্যে খুদে অসাধারণ শিল্প কর্ম করে তাতে রং লেপন করে তুলির শেষ টান দিয়ে কাঠের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নির্মাণ করতে সময় লেগেছে প্রায় আট থেকে নয় মাস । নদিয়ার শান্তিপুর শহর অন্তর্গত চরক তলা বেড়পাড়া এলাকার কে সি দাস রোডে অবস্থিত এই কাষ্ঠ শিল্পী জানালেন ছোট থেকেই কাঠের তৈরি সুনিপুণ শিল্প কর্মের প্রতি নিবিড় ভালোবাসার টান তার নেশাকে পেশায় পরিণত করেছে । তার তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রা বছর পাঁচেক আগে গেছে পুরিতে। প্রতি বছরই বিভিন্ন জেলায়, যেত এতদিন! কিন্তু গত বছর লকডাউনে কোন অর্ডার পেয়েছিলেন না তিনি। তবে এ বছর আট মাস আগে , এই অর্ডারটি পেয়ে খুশি শিল্পী। তার কথায় পারিশ্রমিক, অর্থপ্রাপ্তির থেকেও একজন শিল্পীর কাছে বড় সৃষ্টি। আর সেটা বন্ধ থাকলেই মন খারাপ লাগে। তিন ফুট লম্বা এবং কুড়ি ইঞ্চি ব্যাসের তিনটি নিমের গুড়ি কে ঠাকুরের আকৃতি দিতে যথেষ্ট ধৈর্য লাগে, তাই অন্যান্য কাজের অবসরে এটি তৈরি করা হয়েছে। শুধু এই ঠাকুর বলে নয় যে কোন ঠাকুরের মূর্তি গড়া হয় নিম কাঠে, কারণ ঘুণ না ধরেই অনায়াসে অক্ষত থাকে প্রায় তিন চার পুরুষ! তবে বছর পাঁচেক অন্তর অন্তর রং করলে আরো বেশি দিন সুন্দর থাকে বলেও জানিয়েছেন তিনি।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

3 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

4 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

5 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

5 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

6 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

6 days ago