নদীয়ার কৃষ্ণনগর মৃৎশিল্পীর তৈরী বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি এবার পাড়ি দেবে বাংলাদেশ!

জেএনএফ ওয়েব ডেস্ক : নদীয়ার কৃষ্ণনগর মৃৎশিল্পীদের আবারো সাফল্যের মুকুট। এবার কৃষ্ণনগরে মৃৎশিল্পী হাতে বানানো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি পাড়ি দেবে সুদূর বাংলাদেশ। নদীয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্পী সুবীর পাল। এর আগেও একাধিক মূর্তি তৈরি করে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পান। এছাড়া বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। সূত্রের খবর, ৩ মাস আগেবাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সুবীর পালের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির অর্ডার আসে। সেইমতো তিনি কাজ শুরু করেন। তিন মাস পর প্রাইমারির মূর্তি শেষ হওয়ার পর সেই মূর্তিটিকে দেখতে আসেন বাংলাদেশ হাইকমিশন কলকাতার প্রতিনিধিরা। মৃৎশিল্পী সুবীর পাল জানান, হাই কমিশনের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে। তারা মূর্তিটি দেখে অ্যাপ্রভাল দিলে এই মূর্তিটি ব্রোঞ্জ ধাতুর তৈরি হবে। তারপরে বাংলাদেশে পাঠানো হবে এই মূর্তিটি। এর পাশাপাশি তিনি বলেন এটি শুধুমাত্র কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের সুনাম নয়, এর ফলে দুই বাংলার মিলন আরো দৃঢ় হবে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

5 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

8 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago