জেএনএফ ওয়েব ডেস্ক : রহস্যময় সাংকেতিক পোস্টারের তদন্ত শুরু করে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বেশ কয়েকদিন ধরে নদিয়ার কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় লেখা সাংকেতিক পোস্টার ঘিরে আতঙ্ক শুরু হয়। এর আগেও কৃষ্ণনগরের একাধিক জায়গা থেকে বেশ কয়েকটি পোস্টার উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর গতকাল রাতে এক যুবক ওই পোস্টার লাগাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। এর পরেই তারা নদীয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে ওই যুবককে আটক করে। ওই যুবকের কথাবাত্রা শুনে পুলিশের প্রাথমিক অনুমান মানসিক ভারসাম্যহীন। সূত্রের খবর ওই যুবক বিহার থেকে বেশ কিছুদিন ধরেই নদীয়ার এসে রয়েছে। তবে এই ঘটনায় পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আদেও সে মানসিক ভারসাম্যও নাকি এই ঘটনার সঙ্গে তাঁর অন্য কোন সূত্র রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…