
ঝাড়গ্রাম: নৃশংস খুনের ঘটনা ঘটলো ঝাড়গ্রামে । ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার ঘটনা ঘটলো গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের মালিঞ্চা গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া ব্যক্তির নাম রাধাকৃষ্ণ বালা (৪২) । জানা গিয়েছে, প্রচন্ড গরমের কারণে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাধাকৃষ্ণ বালা তার একতলা পাকা বাড়ির ছাদে ঘুমিয়ে ছিলেন । সোমবার ভোররাতে খোলা আকাশের নিচে ঘুমানোর জন্য বাচ্চাদের কাশি হওয়ায় বাচ্ছদের নিয়ে ছাদ থেকে নেমে আসে রাধাকৃষ্ণ বালার স্ত্রী । পরে সকাল হয়ে গেলেও রাধাকৃষ্ণ ছাদ থেকে না নামায় তার স্ত্রী উপরে উঠে দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় খাটের উপর পড়ে রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার পুলিশ । ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…