
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ ধান কাটার মেশিন পরিষ্কার করার সময় গলায় ফাঁস লেগে গিয়ে মৃত্যু হল চালকের। বুধবার সকালে বিনপুর থানার গ্রামে রাজপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম চিত্ত বেজ (৩৯)। তাঁর বাড়ি লালগড় থানার গুড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ধান কাটার মেশিন গাড়ি চালানোর জন্য রাজপাড়া গ্রামে গাড়ির মালিক পিন্টু প্রতিহারের বাড়িতে এসেছিল চিত্ত। এদিন পিন্টুবাবুর ৫ বিঘা জমির ধান কাটার কথা ছিল। ওই গাড়িটি চালানোর আগে মেশিন পরিষ্কার করছিলেন চালক। গাড়ি চালিয়ে মেশিন পরিষ্কার করার সময় চালকের গলায় থাকা গামছা মেশিনের মধ্যে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে গামছার ফাঁস লেগে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এসে ওই গাড়িটি বন্ধ করে চালককে উদ্ধার করে বিনপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পরে তাঁকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়। মৃতের ভাই নয়ন বেজ বলেন, দাদা কখনও ট্রাক্টর, আবার কোনও সময় ধান কাটার মেশিন চালাত। এই মালিকের কাছে সদ্য কাজে যোগ দিয়েছিল। আমরা দুর্ঘটনার খবর পেয়ে এসেছি।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…