Breaking
24 Mar 2026, Tue

ধানঘোরি এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতো

মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রোহিনী মন্ডলের ধানঘোরি অঞ্চলের মুড়াকাটি, ধগাড়ি সহ ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি নির্বাচনী করলেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জিত মাহাতো। এবং তিনি জঙ্গলমহলের আসল পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিয়ে তাঁকে আশীর্বাদ করারও আবেদন জানান।এদিন তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের কথাও শোনেন। আগামী দিনে বিজেপির সরকার গঠন হলে তা দ্রুত সমাধান করারও তিনি আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি কেন্দ্রের মোদি সরকারের সাফল্যের কথা এলাকার মানুষের কাছে তুলে ধরেন। সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ওই এলাকার মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান।

Developed by