ধর্মীয় অনুষ্ঠানে ধামসা বাজালেন বিজেপি প্রার্থী,নাচলেন মন্ত্রীর মা !

অরূপ কুমার মাজী,জেএনএফ,ঝাড়গ্রাম : রবিবার ঝাড়গ্রাম জেলা শহরের রবীন্দ্রপার্কে আদিবাসী সমাজের পক্ষ থেকে পালন করা হলো ‘বাহা মা: মড়ে বঙ্গা’ উৎসব ।প্রথা অনুযায়ী এদিন শাল গাছে ঘেরা রবীন্দ্র পার্কের জাহের থানে সমাজের পক্ষ থেকে পূজা অর্চনা করা হয়। সকালবেলায় জেলা শহরের জুবলী মার্কেট থেকে একটি ৱ্যালি রবীন্দ্রপার্কে এসে পৌঁছায় তারপরই শুরু হয় এই উৎসব। ধামসা মাদলের তালে তাল মিলিয়ে লালপাড় শাড়ি পরে শুরু হয় আদিবাসী মহিলাদের নাচ।এই ধর্মীয় অনুষ্ঠানে সমাজের অসংখ্য মানুষের পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রাথী কালিপদ সরেন এবং বিজেপির প্রাথী প্রণত টুডু উভয়ই উপস্থিত ছিলেন।জুবলী মার্কেট থেকে রবীন্দ্রপার্ক পর্যন্ত ৱ্যালিতে তৃণমূল এবং বিজেপি দুই প্রার্থীকে উপস্থিত ছিলেন।এদিন দুই প্রার্থীকে ধামসা মাদল বাজাতে দেখা যায়। প্রথমে তৃণমূলের প্রার্থী বাজানোর পর বিজেপি প্রাথীর মাদল বাজানোর সময় উৎসব প্রাঙ্গনে উপস্থিত হন রাজ্যের বনদপ্তরের রাষ্ট্রপ্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার মা তথা প্রাক্তন বিধায়িকা চুনিবালা হাঁসদা।এরপরই বিজেপি প্রাথী প্রণত টুডুর মাদলের তাল তাল মিলিয়ে মন্ত্র্রীর মাকে নাচতে দেখা যায়। ঘটনাটিকে সৌজন্যতার আখ্যা দিলেও জেলার রাজনৈতিক মহলের একাংশ তা মানতে নারাজ। বিধানসভা ভোটার আগে তৎকালীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন চুনিবালা হাঁসদার কন্যা বিরবাহা হাঁসদা এবং তৃণমূলের টিকিটে জিতে তিনি বর্তমানে রাজ্যেরশাসক দলের একজন মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর অতন্ত্য স্নেহভাজন অপরদিকে মন্ত্রীর মা একজন প্রাক্তন বিধায়িকা এবং লড়াকু ঝাড়খন্ডী নেত্রী।চার বছর আগে মেয়ে বিরবাহা তৃণমূলে যোগদান করলেও মা চুনিবালা এখনো পর্যন্ত কোনো দলে যোগদান করেননি এবং বর্তমানে ঝাড়খন্ডী কার্যকলাপ থেকে ও তিনি নিজেকে দূরে রেখেছেন। ‘বাহা মা: মড়ে বঙ্গা’ কথার অর্থ হলো নতুনকে আহ্বায়ান করা ,এই উৎসবেই মন্ত্রীর মা উপস্থিত হয়ে বিজেপি প্রাথীর মাদলের তালে তাল মিলিয়ে নাচের মধ্যে দিয়ে কি আগামী দিনে জেলার রাজনীতিতে তাহলে কি কোনো নতুন সমীকরণের ইঙ্গিত দিতে চাইলেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহল।বিষয়টি নিয়ে বিজেপি প্রার্থী প্রণত টুডু বলেন “এতে রাজনীতির কোনো ব্যাপার নেই, এটা একটা সামাজিক অনুষ্ঠান।যোগ দিতে পেরে ভালো লাগছে। এরকম পরিবেশ ও সংস্কৃতি যেন চিরকাল বজায় থাকে “।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago