
কড়া নাড়ছে লোকসভা ভোট তৎপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সব সাংসদ, বিধায়ক, জেলা এবং ব্লক সভাপতির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকটি হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আসন্ন লোকসভা ভোট নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
তৃণমূল সূত্রের খবর, দুপুর ৩টেয় বৈঠকটি শুরু হবে। বৈঠকের আগেই সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের মোবাইলে বৈঠকের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে ক্লিক করে বৈঠকে যোগ দিতে হবে। বাজেট অবিবেশনের জন্য দিল্লিতে ছিলেন অভিষেক। সেখান থেকে ফিরেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দেখা করেন। সূত্রের খবর, তৃণমূলনেত্রীর সঙ্গে পৌনে দু’ঘণ্টা বৈঠক হয়েছে অভিষেকের। দু’জনের অনেক বিষয় নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, রাজ্যসভা ভোটের প্রার্থী নিয়ে দু’জনের কথা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, মমতার সঙ্গে দেখা করার পরেই তৎপর হয়ে উঠেছেন অভিষেক।
সূত্রের খবর অনুযায়ী, আগামী লোকসভা নির্বাচনে টিকিট পাবেন না কয়েকজন বর্তমান সাংসদ। প্রার্থী হিসাবে নতুন মুখ নিয়ে আসা হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…