
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দেশের মধ্যে ২৪ তম স্থান অর্জন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন মানদণ্ডের বিচারে ২০১৯ সালের একটি তালিকা প্রকাশ করেছে ‘ইন্ডিয়া টুডে’। সেই তালিকায় ২৪ তম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে মেদিনীপুরের মত প্রত্যন্ত এলাকায় অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক রঞ্জন চক্রবর্তী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক অভিনব ও নতুন কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। স্মার্ট ক্যাম্পাস থেকে শুরু করে বায়োমেট্রিক চালু করার পাশাপাশি গবেষণার মান বৃদ্ধি করে চলেছেন। আর তাঁর হাত ধরেই আসতে আসতে দেশের মানচিত্রে স্থান করে নিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আর এতেই খুশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…