দেশের অর্থনীতি ধুঁকছে, জিডিপির নীরিখে ভারতসেরা বাংলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কথায় বলে বাংলাই পথ দেখায় দেশকে। দেশের অর্থনীতি তলানীতে। বিশ্বব্যাঙ্কের রেকর্ড অনুয়ায়ী ফ্রান্সও টপকে গিয়েছে ভারতকে। মন্দার ধাক্কায় ধুঁকছে ভারতীয় অর্থনীতি। নতুন কর্মসংস্থান তো দূরঅস্ত উলটে কর্মী ছাঁটাই শুরু হয়েছে দেশজুড়ে।কিন্তু দেশের মধ্যেই উল্টো ছবি বাংলায়। পরিসংখ্যান বলছে, দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গড় অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি)নিরিখে অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে এরাজ্য। এমনই জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন,দেশের অর্থনীতি যখন ধুঁকছে তখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাংলা। রাজ্যের জিডিপি বৃদ্ধির হার ১২.৫৮ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ (১১ শতাংশ)। দেশের মধ্যে মাত্র ৪টি রাজ্য ১০ শতাংশ ডিজিপি বৃদ্ধির তালিকায় আছে বলে কেন্দ্রীয় পরিসংখ্যানকে হাতিয়ার করে দাবি করেছেন তিনি।দেশের অর্থনৈতিক ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন অমিত মিত্র। তাঁর অভিযোগ, দেশে নীতিপঙ্গুত্ব দেখা দিয়েছে। বৃহৎ শিল্পসংস্থাগুলিকে হেনস্থা করা হচ্ছে।

Recent Posts

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

2 days ago

গোপীবল্লভপুরে বিজেপির পক্ষ থেকে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস

আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…

2 days ago

মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও প্রয়াণ দিবস পালন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…

2 days ago

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago