Breaking
12 Mar 2026, Thu

দেশি আগ্নেয়াস্ত্র সহ ছয়জন দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক:-বড়সড় সাফল্য ফেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নৌকাঘাট সংলগ্ন মহানন্দা ব্রিজে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে জড়ো হওয়া ছয়জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের নাম মানিক সরকার,সৌরভ সরকার,আনন্দ সরকার,প্রসেনজিৎ দাস,অর্জুন প্রসাদ,সুরজ দর্জি। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের কাছ থেকে একটি দেশী আগ্নেয়াস্ত্র,একটি তাজা কার্তুজ সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এবং পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদে করে জানতে পারে যে নৌকাঘাট এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল তারা। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Developed by