দৃষ্টিহীন শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরের শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেচগ্রামের বাসিন্দা ২২ বছরের রাহুল দে একজন দৃষ্টিহীন শিক্ষার্থী l দিনমজুর পরিবারের এই মেধাবী শিক্ষার্থী কিন্তু জন্মান্ধ নয় l অষ্টম শ্রেণীতে পাঠরত অবস্থায় দুষ্কৃতীদের ব্যবহৃত বোতল বোমায় এই কিশোর তার দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলে। তার অদম্য জেদ ও তীক্ষ্ণ মেধার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে আসি পার্সেন্ট এর বেশি নম্বর পায়। বর্তমানে সে চৈতন্যপুরে অবস্থিত বিবেকানন্দ মিশন আশ্রম এর টিচার্স ট্রেনিং সেন্টার এর প্রথম বর্ষের ছাত্র। এখনো তার চোখে আলপিনের মতো কিছু একটা আটকে আছে। চিকিৎসার প্রয়োজন। কিন্তু তার পরিবারের আর্থিক সামর্থ নেই চিকিৎসার জন্য। খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়ান ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠ এর মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী l তার পরিবারের সাথে তিনি যোগাযোগ করেন এবং এই দৃষ্টিহীন মেধাবী দুঃস্থ শিক্ষার্থীর চিকিৎসার জন্য দশ হাজার টাকা ওই পরিবারের একাউন্ট এ পাঠিয়ে দেন তিনি l

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

19 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

22 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago