দুয়ারে সরকারে চূড়ান্ত অব্যবস্থা জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক :- দুয়ারে সরকার নিয়ে চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ জলপাইগুড়িতে। সোমবার দুয়ারে সরকার অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি পাহারপুর অঞ্চল অন্তর্গত পাতকাটা আর, আর প্রাথমিক বিদ্যালযয়ে। এখানে এক হাটু কাদা পেরিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে পৌঁছাতে হয় সকলকে। আর এই কারণেই অনেকেই পড়লেন কাদার মধ্যে। কারো ছিরল চটি। কারো পায়ে ফুটলো কাচ। সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা দুয়ারে সরকারে আসা উপভোক্তাদের। ভগৎ সিং কলোনির বাসিন্দা ঝুমা রায় বলেন, লক্ষীর ভান্ডার এর জন্য আসলেও স্বাস্থ্য সাথী কার্ড না থাকায় আসাটাই বৃথা হল। উল্টে কাদার মধ্যে চরম সমস্যায় পড়তে হয় এদিন। কাদা ভর্তি মাঠের না করে পরিষ্কার একটি জায়গায় দুয়ারে সরকারের ক্যাম্প করলে ভালো হতো বলে জানান তিনি। অন্যদিকে বাপি সিকদার বলেন, ফুটবল খেলার মাঠে করা হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প। বুধ ভিত্তিক করা উচিত ছিল দুয়ারে সরকার বলে জানান তিনি। অন্যদিকে মোনালিসা ঘোষ বলেন, সুষ্ঠু ভাবে কাজ হলেও প্রচন্ড ভিড়ে প্রাণ ওষ্ঠাগত। এক হাটু কাদা জল পেরিয়ে যেতে হচ্ছে। সমস্যা হচ্ছে সকলের বলে জানান তিনি।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago