
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দু’দশক বাদে নাম বদলাল তৃণমূলের (TMC)। এখন থেকে শুধুই তৃণমূল। নামের সঙ্গে থাকা কংগ্রেস (Congress) শব্দটি আর ব্যবহার করবে না তৃণমূল। দলের ব্যানার থেকে শুরু করে পোস্টার সব জায়গাতেই থাকবে শুধু তৃণমূল কথাটি। কিন্তু নির্বাচন কমিশনে এখনও নিজেদের পুরনো নাম (সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস)-ই রাখছে জোড়া ফুল শিবির। নয়ের দশকের শেষে কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় লোকসভা নির্বাচন দিয়েই যাত্রা শুরু হয় দলের। তারপর একে একে অন্য নির্বাচনেও লড়তে থাকে তৃণমূল। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দীর্ঘ সময় নিজেদের নামের সঙ্গে কংগ্রেস শব্দটি ব্যবহার করে এসেছে তৃণমূল। এবার আর তা হবে না। এখন থেকে শুধুই তৃণমূল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…