দুঃসংবাদ! ঝাড়গ্রাম জেলায় প্রথম কোভিড যোদ্ধা এক পুলিশ অফিসারের মৃত্যু হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুঃসংবাদ! ঝাড়গ্রাম জেলায় প্রথম কোভিড যোদ্ধা এক পুলিশ অফিসারের মৃত্যু হল। মৃত পুলিশ অফিসারের নাম মনোজকুমার মণ্ডল (৪৭)। তিনি ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে এএসআই পদে কর্মরত ছিলেন। তাঁর আদি বাড়ি লালগড় ব্লকের নেতাই গ্রামে। কিন্তু বছর ছয় আগের থেকে ঝাড়গ্রাম শহরের ১২ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে একটি ভাড়া বাড়িতে মা, স্ত্রী, দুই মেয়েকে নিয়ে থাকতেন। ওই পুলিশ অফিসারের প্রায় দশ বছর ধরে সুগারও ছিল। আট দিন আগে হঠাৎই ঠাণ্ডা লেগে অসুস্থ হয়। গত বুধবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্ট শুরু হলে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিজনেরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই পুলিশ অফিসারের মৃত্যু হয়। তারপর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বুধবার রাতেই পুলিশ অফিসারের মৃতদেহ সৎকার করে প্রশাসন। এই ঘটনায় ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে শোকের ছায়া নেমে এসেছে। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে মৃত পুলিশ অফিসারের আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago