দীর্ঘদিনের বেহাল শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী

জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘদিনের বেহাল শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শ্মশানঘাটটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় বেহাল হয়ে পড়ায় এলাকাবাসী সংস্কারের দাবি করে আসছিল।অবশেষে সংশ্লিষ্ট ব্লকের জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হয়।সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় শ্মশানঘাট ও শ্মশান যাত্রীদের বিশ্রামঘর গড়ে তোলা হয়েছিল। তবে শ্মশানে ছিল না কোনও সীমানা প্রাচীর, ছিলো না উপযুক্ত জলের ব্যবস্থাও। ফলে এতদিন সমস্যায় পড়ছিলেন শ্মশানে দাহকার্য করতে আসা মানুষ জন। জানা গিয়েছে, জটেশ্বর বাজার এলাকা ছাড়াও হেদায়েত নগর, আলীনগর, জটেশ্বর হাসপাতাল পাড়া, সাহাপাড়া সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা শবদেহ দাহকার্য করতে রাত বিরাতে জটেশ্বরের এই শ্মশানঘাটটি ব্যাবহার করেন। বহুদিন থেকেই স্থানীয়রা ওই শ্মশানঘাটে পানীয় জলের কল ও পর্যাপ্ত আলোর ব্যাবস্থা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে স্থানীয় প্রশাসন সেই দাবি পূরণে উদ্যোগ নেয়। সম্প্রতি ওই এলাকায় জোরকদমে শ্মশানঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে। এবিষয়ে জটেশ্বর দুই নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শ্মশানঘাট ও সীমানা প্রাচীর, পর্যাপ্ত আলো,পানীয় জলের ইত্যাদি কাজ শুরু হয়েছে।’ শ্মশানঘাট সংস্কারের কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে নতুন রূপে সাজতে চলেছে জটেশ্বরের শ্মশান ঘাট, ফলে খুশি এলাকাবাসী।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago