Breaking
24 Mar 2026, Tue

‘দিল বেচারা’র অভাবনীয় রেকর্ড 

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মারা যাওয়ার পরেই হয়তো মানুষ তাঁর যোগ্য সম্মান পায়। একথা বহু মানুষ বিশ্বাস করেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ক্ষেত্রেও অনেকটা এমনই হল। সুশান্তের অকস্মাৎ চলে যাওয়ার পর মুক্তি পাওয়া ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার এক অভাবনীয় রেকর্ড করল। ইউটিউবের ইতিহাসে এই ছবির ট্রেলারই প্রথম কোনও ছবির ট্রেলার হিসাবে ১০ মিলিয়ন লাইক পেল! পরিচালক মুকেশ ছাবড়া ও নায়িকা সঞ্জনা সাংঘি এই খবর জানিয়েছেন।

Developed by