দিনে দুপুরে এক স্কুলছাত্রীর কাছ থেকে নগদ কুড়ি হাজার টাকা সহ একটি মোবাইল এবং নথিপত্র চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য!

দিনে দুপুরে এক স্কুলছাত্রীর কাছ থেকে নগদ কুড়ি হাজার টাকা সহ একটি মোবাইল এবং নথিপত্র চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ থানায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার রামনগর কৃষ্ণ কালিতলা এলাকায়। সূত্রের খবর কৃষ্ণ কালিতলার বাসিন্দা নেকমালী শেখ। পেশায় তাঁতি। জানা যায় এদিন তার মেয়ে রুপসা খাতুনের কাছে কুড়ি হাজার টাকা নগদ দিয়ে ব্যাংকে জমা দিতে বলে। সেইমতো একাদশ শ্রেণীর ছাত্রী রুপসা খাতুন সাইকেলে করে একটি ব্যাগ নিয়ে ব্যাংক এর উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ কৃষ্ণ কালিতলা কাছে আসতেই পিছন থেকে বাইকে করে দুই যুবক হঠাৎ ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। জানা যায় ওই ব্যাগে নগদ কুড়ি হাজার টাকা সহ একটি মোবাইল এবং ব্যাংকের নথিপত্র ছিল।তবে চিৎকার-চেঁচামেচি করার আগেই বাইকের গতি বাড়িয়ে উধাও হয়ে যায় ওই দুই ছিনতাইকারী। এরপরই ওই স্কুলছাত্রী পরিবারকে জানালে পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। যদিও দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago