দিনের বেলায় এক সপ্তাহের মধ্যে বেলপাহাড়ী বাজারে দুটি সোনা দোকানে সহ তিনটি দোকানে চুরি,এলাকায় চাঞ্চল্য !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার সকাল আটটা দশ মিনিট নাগাদ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রীমতি জুয়েলার্স নামে একটি দোকানের মালিক শুক্রবার সকালে দোকান খুলে দোকানে ধুপ দেওয়ার জন্য জল আনতে গিয়েছিল।সেই সময় এক দুষ্কৃতী এসে দোকান থেকে একটি ব্যাগ নিয়ে চলে যায়। সেই ব্যাগে সোনার গহনা না থাকলেও কিছু রুপার গহনার ছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ওই দুষ্কৃতীকে ধরতে পারেনি। বৃহস্পতিবার দোকানটি চালু করেছিল ওই দোকানের মালিক। দোকানটি উদ্বোধনের পরের দিনই দোকানে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাত্র সাত দিনের মাথায় বেলপাহাড়ী বাজারে পর পর তিনটি দোকানে চুরির ঘটনাই ওই বাজারের ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।বেলপাহাড়ী থানার পুলিশ শুক্রবার অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এক সপ্তাহে যেভাবে বেলপাহাড়ী থানার সামনে বেলপাহাড়ী বাজারে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটছে তাতে ওই বাজারের ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তাই ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে। দিনের বেলায় যদি চুরির ঘটনা ঘটে তাহলে রাত্রি বেলা কি ঘটতে পারে? তা নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা। বেলপাহাড়ী বাজারে এর আগে এভাবে চুরির ঘটনা ঘটেনি। তাই গত এক সপ্তাহে পরপর তিনটি দোকানে দিনের বেলায় চুরির ঘটনা ঘটায় বেলপাহাড়ী বাজার জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। এর আগের দুটি চুরির ঘটনা ঘটলেও পুলিশ তার কোনো কিনারা করতে পারেনি। তাই ব্যবসায়ীরা চুরির ঘটনা রুখতে সব সময়ের জন্য বাজারে নিরাপত্তা রক্ষী মোতায়েন করার চিন্তাভাবনা করেছে বলে ওই বাজারের এক ব্যবসায়ী জানান।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago