দিনহাটা কলেজে লাইটার বন্দুক নিয়ে বহিরাগতদের দাদাগিরি, উত্তেজনা

:- বৃহস্পতিবার দুপুরে বন্দুকের মত দেখতে একটি লাইটার নিয়ে দিনহাটা কলেজের মধ্যে চার বহিরাগত ঢুকে বচসায় জরানোয় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দিনহাটা থানার পুলিস।অভিযোগ, দিনহাটার এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ ওই চার যুবক এদিন দুপুরে কলেজের ভিতরে ঢুকে অফিস স্টাফদের গালিগালাজ করেন। পরে বের হয়ে কলেজ ক্যাম্পাসে থাকা কয়েক জন ছাত্রের সঙ্গে বচসা বাধে। এরপর তাদের কাচ থেকে আগ্নেয়অস্ত্রের মত দেখতে একটি লাইটার পাওয়ায় যায়। তা দেখেই সেখানে থাকা পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়লে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ওই চার বহিরাগত যুবক।কলেজের চতুর্থ বর্ষের ছাত্র আমির আলম বলেন, এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বহিরাগত চারজন বারংবার দিনহাটা কলেজে ঢুকে অশান্তি সৃষ্টি কারার চেষ্টা করছে। এদিনও নতুন করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল। অফিস রুমে ঢুকে সেখানে থাকা কর্মী দের গালিগালাজ করে। সেখান থেকে ব্রিয়ে এসে কয়েকজন ছাত্রের সাথে বচসা শুরু করে। পরে অন্যরা গিয়ে তার কাছে থাকা অবিকল একটি আগ্নেয়অস্ত্র মত দেখেতে একটি যন্ত্র পাওয়া যায়। তার ফলে ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়লে সেই সুযোগে তারা পালিয়ে যায়। পুলিস এসে সেটি নিয়ে যায়। পরে জানতে পারি সেটি বন্দুকের মত দেখতে একটি লাইটার।এ বিষয়ে দিনহাটা কলেজের টিআইসি পার্থ সারথি দাস বলেন, কলেজ চত্বরে সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল। খবর পেয়ে আমরা দ্রুত ছুটে যাই। সঙ্গে সঙ্গেই দিনহাটা থানার পুলিস আসে। ফলে বড় কোন সমস্যা হয় নি।দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, বন্দুকের মত দেখতে হলেও সেটি একটি লাইটার।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago