জেএনএফ ওয়েব ডেস্ক : সিভিক পুলিশের পোশাক পড়ে এসে এক ব্যবসায়ীকে মারধোর করে লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতিরা। গতকাল সন্ধ্যায় দিনহাটার সাহেবগঞ্জ থানার বুড়িরহাটে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনার জেরে বুড়িরহাট এলাকার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। ওই ব্যবসায়ীর নাম মোস্তাকিন হাসান। তিনি হাটে হাটে ধান কিনে মহাজনের কাছে বিক্রির ব্যবসা করেন। তাঁর বাড়ি বুড়িরহাট বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে। গতকাল বুড়িরহাটে ধান কেনার জন্য এসেছিলেন মোস্তাকিন। হাট থেকে ফেরার সময় বাজার থেকে কিছুটা পথ হাটতেই একটি বোলেরো গাড়ি নিয়ে এসে চারজন যুবক নামে। তাঁদের প্রত্যেকের পরনে সিভিক ভলান্টিয়ারের মত পোশাক ছিল। গাড়ি থেকেই নেমেই মোস্তাকিনকে গাঁজার ব্যবসায়ী বলে অভিযুক্ত করেন। তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় ঘড়ি, মোবাইল ও ১ লক্ষ ২০ হাজার টাকা। মোস্তাকিন নিজেকে ধান ব্যবসায়ী বলে জানিয়ে টাকা ও মোবাইল ফেরত চান। তখন ঘড়ি ও মোবাইল ফেরত দিলেও টাকা ফেরত দেয়নি ছিনতাইকারীরা। এনিয়ে মোস্তাকিনের সাথে ধস্তাধস্তি শুরু হয়। তিনি বুঝতে পারেন, এরা আসলে ছিনতাইকারী। কিন্তু মাথায় লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে প্রায় অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে বামনহাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে মোস্তাকিন সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।
মোস্তাকিন বলেন, “পুলিশকে টাকা উদ্ধার করে দেওয়ার পাশাপাশি দ্রুত ওই দুষ্কৃতিদের গ্রেপ্তার করার জন্য আবেদন জানালাম। পুলিশ আশ্বাস দিয়েছে। দেখা যাক কি হয়।”
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…