দিনহাটায় বিজেপি কর্মীকে দোকান থেকে নামিয়ে মারধোর করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক :- বিজেপির এক সমর্থককে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের মাতাল হাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীর বাজার এলাকায়। ওই ঘটনায় আহত হয়েছে ৩ জন। ওই ঘটনার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দিনহাটা হাসপাতালে নিয়ে আসে। পরে তাঁদের মধ্যে দুজন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
অভিযোগ, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বেশ কয়েকজন তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা লক্ষ্মীর বাজার এলাকায় বিজেপি কর্মী অধীর চন্দ্র বর্মণের দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়। তারপর হঠাৎ অধীর কে দোকান থেকে বের করে মারতে থাকে। তারপর তাঁকে এলোপাটারি চাকু দিয়ে কোপাতে থাকে। তারপর তাঁকে বাঁচাতে আসে তার মা এবং স্ত্রী বাঁচাতে আসলে তাঁকে মারধোর করা হয়। এবং অধীরের দাদাকে মারধোর করা হয় বলে অভিযোগ।
আক্রান্ত বিজেপি কর্মী অধীর চন্দ্র বর্মণের স্ত্রীর ববিতা বর্মন অভিযোগ করে বলেন, গতকাল রাতে হঠাৎ করে কয়েকজন তৃনমূলের লোকজন এসে আমার স্বামীকে মারধোর করতে শুরু করে। সেই সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন আমার শাশুড়ি মা, আমি এবং আমার ১৩ বছরের ছেলে। আমাদের সবাইকে মারধোর করে পালিয়ে যায় তৃনমূলের দুষ্কৃতীরা। ভোটের আগে থেকে তারা আমাদের টার্গেট করে রেখেছে এতদিন পারেন নাই। তাই গতকাল রাতে তারা সেই টার্গেট পূরণ করল। আমার পরিবারের সকলে আমরা আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এবিষয়ে তৃনমূলের স্থানীয় নেতৃত্বরা জানিয়েছে ওই ঘটনার সাথে তৃনমূলের কোন যোগ নেই।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago