জেএনএফ ওয়েব ডেস্ক :- দিনহাটায় দ্বিতীয় কলেজ স্থাপনের দাবিতে এবার কোচবিহারে এসে জেলা শাসকের দ্বারস্থ হল কলেজ দাবি কমিটি। আজ ওই দাবি কিমিটির আহ্বায়ক তথা এসএফআই নেতা শুভ্রালোক দাসের নেতৃত্বে ব্যাপক জমায়েত করে জেলা শাসকের দফতরের সামনে যান ওই কলেজ দাবি কমিটির কর্মী সমর্থকরা। পরে জেলা শাসকের কাছে ওই দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনহাটা দ্বিতীয় কলেজ দাবি কমিটির আহ্বায়ক শুভ্রালোক দাস জানান, এর আগের তাঁদের আন্দোলনের জেরেই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দিনহাটা ২ নম্বর ব্লক ও সিতাইয়ে দুটি কলেজ স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু ঘোষণা ঘোষণাতেই থেকে গিয়েছে। তা আর বাস্তবায়িত হয় নি। এবার করোনা মহামারির জন্য যখন পরীক্ষা ছারাই প্রায় একশো শতাংশ পাশ করানো হয়েছে, তখন ছাত্রছাত্রী ভর্তি নিয়ে ব্যাপক সঙ্কট তৈরি হয়েছে দিনহাটার বর্তমান একটি মাত্র কলেজে।
ইতিমধ্যেই সাড়ে ৭ হাজার আবেদনপত্র জমা পড়েছে। আরও ৪ দিন সময় রয়েছে আবেদনপত্র জমা নেওয়ার। সব মিলিয়ে সাড়ে ৯ হাজার আবেদনপত্র জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দিনহাটা কলেজে খুব বেশী হলে সাড়ে ৩ হাজার ছাত্র ভর্তি নেওয়া সম্ভব হবে। এই অবস্থায় বাকি ছাত্রদের উচ্চ শিক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর সেই কারণেই এই শিক্ষা বর্ষের মধ্যেই ঘোষিত দ্বিতীয় কলেজ স্থাপনের দাবিতে দিনহাটায় আন্দোলন শুরু হয়েছে। ওই দাবিতে লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়েছে। মহকুমা শাসকের কাছে জমায়েত করে স্মারকলিপি দেওয়া হয়েছে। এবার কোচবিহার জেলা শাসকের কাছেও একই দাবি জানানো হল। এরপরেও সরকারের পক্ষে কোন সদর্থক ভূমিকা পাওয়া না গেলে আন্দোলন আরও তীব্র আকারে করার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…