
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম শহরেই দুঃসাহসিক চুরির ঘটনার হাত থেকে রেহাই পেল এক শিক্ষক দম্পতি। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকার ঘটনা। বাড়ির মালিক শিক্ষক সুধাংশুশেখর মাহাতো ও তাঁর স্ত্রী শিক্ষিকা রীনা মাহাতো। তাঁদের দুই ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। এদিন শিক্ষক দম্পতি স্কুলে চলে যাওয়ার পর জনা ছয়েক চোরের দল বাড়ির প্রাচীর টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারপর দরজার তালা ভাঙছিল চোরের দল। তালা ভাঙার আওয়াজ পেয়ে পাশের বাড়ির এক মহিলা চোর চোর বলে চিৎকার করার পর চোরের দল পালিয়ে যায়। দিনের বেলা ঝাড়গ্রাম শহরের মধ্যে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শিক্ষক দম্পতি ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জেএনএফ:গোপীবল্লভপুর- ১নং ব্লকের কেন্দুগাড়ি অঞ্চলের শালগেড়িয়া বুথে BJP মেনকা সাউ, সত্যরঞ্জন সাউ, করণ হেমব্রম সহ বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান…
নির্বাচন যত এগিয়ে আসছে তত মহিলা সংগঠন তাদের কর্মকান্ড আরও তীব্র করছে lএকই দিনে ঝাড়গ্রাম শহরের ৭টি ওয়ার্ডে পাড়া বৈঠক…
জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে