দার্জিলিঙে ঘুরতে এসে গ্রেপ্তার প্রচুর পর্যটক, ভ্রমণ অসম্পূর্ণ করেই ফিরে যাচ্ছে পর্যটকরা

জেএনএফ ওয়েব ডেস্ক : পাহাড়ে আসা পর্যটকদের ক্ষেত্রে দুটি দুটি ডোজ টিকা অথবা করণা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক । তাই পাহাড়ে উঠার আগে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা অভিযানের মাধ্যমে পুলিশকর্মীরা সমস্ত বিষয় খতিয়ে দেখছে। একইসাথে পাহাড়ে পাহাড়ে আসা পর্যটকরা স্বাস্থ্যবিধি না মানায় পুলিশের তরফে চলছে গ্রেফতার।করোনার দ্বিতীয় ঢেউ এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশবাসী । বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। আর তাই পাহাড় থেকে সমতলে আগেভাগেই সতর্ক জেলা প্রশাসন । প্রতিনিয়ত জেলাজুড়ে চলছে নাকা তল্লাশী। করোনা রুখতে সরকার নিয়ম করেছেন দুটো টিকা কিংবা নেগেটিভ শংসাপত্র না থাকলে কেউ পাহাড়ে ঢুকতে পারবেনা।তবে যারা পাহাড়ে পৌঁছাতে পারছে তারা পাহাড়ের রোমাঞ্চকর আবহাওয়া পেয়ে স্বাস্থ্যবিধি ভেঙে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর তাই এবার করোনা বিধি ভাঙলে ছাড় পাচ্ছেননা পর্যটকরাও। গ্রেপ্তার করা হচ্ছে পাহাড়ে আসা পর্যটকদের। ইতিমধ্যেই বেশ কিছু পর্যটককে বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী গ্রেফতার করা হয়। এছাড়া প্রতিদিনই সাধারণ মানুষকেও গ্রেফতার করা হচ্ছে। পাহাড় থেকে সমতল সব জায়গায় একই দৃশ্য। এর ফলে ঘুরতে এসে বেশ বিপাকে পড়েছেন পর্যটকরা। শনিবার থেকেই পর্যটকদের ধরপাকড় শুরু করে দিয়েছে দার্জিলিং জেলা পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।এদিন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিমবালকার বলেন, দার্জিলিং জেলার পুলিশ সতর্ক রয়েছে। পর্যটক সহ এখনও অবধি ২৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রোহিনী,শিমুলবাড়িতে নাকা তল্লাশী চলছে। সেখানে পর্যটকদের তথ্য যাচাই করা হচ্ছে। তারা করোনা বিধি মেনে ঘুরতে এসেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোটা পাহাড়ে আমাদের পুলিশ আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন প্রয়োজনে পর্যটকদের জিজ্ঞাসাবাদ করছেন। করোনা রুখতে আমাদের এই অভিযান চলতে থাকবে।অন্যদিকে রবিবার গোটা জেলার বিভিন্ন জায়গায় পুলিশের তরফে নাকা তল্লাশি চালানোর পাশাপাশি যে সমস্ত হোটেলগুলোতে পর্যটক রয়েছে সেখানে হোটেল কর্তৃপক্ষ সরকারি নির্দেশ মেনে ভ্যাকসিন এর সার্টিফিকেট কিংবা নেগেটিভ রিপোর্ট নিয়েছে কিনা তা খতিয়ে দেখে পুলিশকর্মীরা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago