দাবি পূরণ না হওয়ার ফের আন্দোলনে কলেজ পড়ুয়ারা, কোচবিহারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

জেএনএফ ওয়েব ডেস্ক: করোনা পরিস্থিতিতে ভর্তি ‘ফি’ না দেওয়ার দাবি পূরণ না হওয়ায় এবার রাস্তা অবরোধ করলেন কলেজ পড়ুয়ারা। আজ বিকেলে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় লাগোয়া ৩১ নম্বর জাতীয় সড়কের কোচবিহার আইটিআই মোড়ে ওই অবরোধ করা হয়। পরে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আন্দোলনকারীদের বুঝিয়ে ওই অবরোধ তুলে দেয়।
কলেজ পড়ুয়াদের অভিযোগ, এবার করোনা পরিস্থতিতে দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারের বিধি নিষেধ আরোপ করা রয়েছে। এই অবস্থায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের পরিবারের ছেলে মেয়েরা কলেজের ভর্তি ‘ফি’ টাকা জোগাড় করতে না পারায় ভবিষ্যতে পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা কলেজের ছাত্রছাত্রীরা যৌথ মঞ্চ গঠন করে ভর্তি ‘ফি’ বাতিল করার দাবি জানায়।
এর আগে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে গেলে রেজিস্টার তখন ভর্তির সময় বাড়িয়ে দেওয়া সহ ফি বাতিলের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। কিন্তু পরবর্তীতে দেখা যায় ভর্তির সময় বাড়িয়ে ৮ জুলাই করা হলেও ফি একই রাখা হয়েছে।
এরপরেই এদিন ফের বিশ্ববিদ্যালয়ে এসে আন্দোলন করার সিধান্ত নেন ছাত্রছাত্রীরা। তখন বিশ্ববিদ্যালয়ের সমস্ত কক্ষে তালা দেখে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন করার কথা ঘোষণা করেন। ওই সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের হামলার চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। দিনহাটা কলেজের ছাত্র সুনির্মল অধিকারী বলেন, “ আমাদের সাথে কোন রকম রাজনীতির সম্পর্ক নেই। শুধু মাত্র করোনা পরিস্থিতির জন্য বহু ছাত্রছাত্রী ভর্তি ফি জোগাড় করতে পারেন নি বলে জানতে পারার পর একটি যৌথ মঞ্চ গঠন করে আন্দোলনে নেমেছি। তারপরেও এদিন টিএমসিপি আমাদের আটকানোর চেষ্টা করল। তারপরেও আমরা পথ অবরোধ করে আন্দোলন করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবো।”
অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

4 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago