জেএনএফ ওয়েব ডেস্ক : দাদার বাড়ি থেকে টিভিতে সিরিয়াল দেখে বাড়ি ফেরার পথে এক আদিবাসী ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণগঞ্জ থানায়। নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার হারিস নগর এলাকার ঘটনা। অভিযোগ গত কাল রাত্রে বাড়ির কাছেই দাদার বাড়ি থেকে সিরিয়াল দেখে বাড়ি ফেরার পথে হঠাৎ দুই ভাই সুজিত ভট্টাচার্য ও প্রসেনজিৎ ভট্টাচার্য মেয়েটিকে মুখ চেপে জোরপূর্বক একটি জঙ্গলে নিয়ে যায়। সেই সময় আচমকাই মেয়ের মুখ থেকে হাত সরে যায় তখন মেয়েটির চিৎকার করে মাকে ডাকতে থাকে। মেয়ের আর্তনাদে মা বাবা ও প্রতিবেশীরা ছুটে আসে। তখনই অবস্থা বেগতিক দেখে ওই দুই যুবক পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবক কে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ অভিযুক্তদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। পরিবারের দাবি অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির। তবে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে ওই যুবকদের। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…