থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলের চিকিৎসায় সাহায্য চান বাবা মা

জেএনএফ ওয়েব ডেস্ক :- থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলের চিকিৎসায় সাহায্য চান বাবা মা। মাত্র চার মাস বয়স থেকেই জলপাইগুড়ি সদর হাসপাতালের যেতে হয় করণ ওরাওকে। কারণ জন্মের চার মাস পরেই দেখা দেয় তার শরীরের দুর্বলতা। তারপর চিকিৎসক দের দ্বারস্থ হওয়ার পরেই ধরা পড়ে থ‍্যালাসেমিয়া। সেই থেকেই এক মাস পরপর জলপাইগুড়ি সদর হাসপাতালে গিয়ে রক্ত নিতে হয় সাত বছরের করণ কে। থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত ওই শিশুকে প্রতিমাসে জটেশ্বর থেকে জলপাইগুড়ি নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নং গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তির কার্জিপাড়া এলাকায় ওই দুস্থ পরিবারটিকে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কার্জিপাড়ার ওই পরিবারটির শিশু ব‍্যাধিতে আক্রান্ত হলেও কোনো রকম আর্থিক সহযোগিতা পায়নি আজ পর্যন্ত। থ‍্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুটি ছাড়াও আরও দুটি সন্তান রয়েছে ওরাও দম্পতির। জানা গিয়েছে, মোট পাঁচ জনের সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয় করণের বাবা ধরমদাস ওরাও কে।ওই শিশুটির বাবা মায়ের আক্ষেপ, ছেলে জন্মের কিছুদিন পর থেকেই সে অসুস্থ। তার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago