ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কোচবিহারে

জেএনএফ ওয়েব ডেস্ক :-: ত্রিপুরায় দলের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপড়ে হামলার অভিযোগে কোচবিহারে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। আজ কোচবিহার শহরের বড় পোস্ট অফিসের সামনে সুনীতি রোডের উপড়ে ওই বিক্ষোভ দেখানো হয়। ২০ মিনিটের ওই বিক্ষোভ প্রদর্শনের নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা সায়ন্দীপ গোস্বামী।
তিনি বলেন, “ত্রিপুরায় সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজেপির দুষ্কৃতিরা আমাদের সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপড়ে হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে আমরা এদিন এই বিক্ষোভ প্রদর্শন করেছি।”
সম্প্রতি ত্রিপুরায় আই প্যাকের সদস্যদের একটি হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে ত্রিপুরার বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ জানাতে সেখানে ব্রাত্য বসু মলয় ঘটক ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে একটি দল সেখানে যান। এরপরেই এদিন ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমান বন্দরে নেমে তাঁর কনভয় ত্রিপুশ্বরী মন্দিরে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপড়ে ইট পাথর লাঠি দিয়ে হামলা চালানো হয়। এরপরেই এরাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

17 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago