তোর্সা নদীতে ধরা পড়ল বিশালাকার আইর ও বামা মাছ, ভিড় জমল কোচবিহার শহর লাগোয়া বাঁধে


জেএনএফ ওয়েব ডেস্ক : তোর্সা নদীতে ধরা পড়ল বিশালাকার আইর ও বামা মাছ। আজ সকালে কোচবিহার শহরের মসজিদ মোড় লাগোয়া বাঁধের রাস্তায় ওই মাছ ধরার খবরে লোকজন ভিড় জমাতে শুরু করে।স্থানীয় বাসিন্দাদের দাবী, এক সময় তোর্সা নদীতে বড় বড় মাছ ধরা পড়লেও দীর্ঘ সময় ধরে বড় মাছ ধরা পড়ার কোন খবর পাওয়া যায় নি। তাই এদিন বিশালাকার মাছ ধরা পড়ার খবরে শহরের মানুষজন ভিড় জমান।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইর মাছটি ১০ থেকে ১১ কেজি ওজনের হবে। অন্যদিকে বামা মাছ টি প্রায় সাড়ে চার কেজি ওজনের। এদিন স্থানীয় জেলেরা তোর্সা নদী থেকে জাল দিয়ে ওই মাছ ধরে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, দিনকয়েক আগে আগে তোর্সা নদীতে ডলফিন মাছ ধরা পড়ার খবরও পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, দীর্ঘ লকডাউনের জন্য এবার তোর্সায় জল দূষণ অনেকটাই কমেছে। আর সেই কারণে এই ধরনের মাছ উপড়ে উঠে এসেছে।
তোর্সা নদীতে জলের গভীরতা যেমন কমেছে, তেমনি মারাত্মক ভাবে দূষণ বেড়ে গিয়েছে। ফলে তোর্সা নদীতে বড় আকারের মাছ যেমন দেখা যায় না। তেমনি এক সময় দেখা গেলেও এখন আর অনেক জলজ প্রাণী সেভাবে দেখা যায় না। তাই তোর্সা নদীকে দূষণ মুক্ত করার দাবী উঠেছে বারবার। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। এবার লকডাউনে নদী দূষণ কম হওয়ায় দীর্ঘ সময় পড়ে তোর্সায় বড় মাছের দেখা পেল স্থানীয় মানুষজন।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

5 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

5 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

6 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

7 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

1 week ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

1 week ago