
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- মাসখানিক শান্ত থাকার পর ফের অশান্ত বারাকপুর৷ সকালে শ্যামনগরের পর, দুপুরে রণক্ষেত্র এবার কাঁকিনাড়া৷ সৌজন্যে সেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ৷ পার্টি অফিস দখল ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষের মাঝে পড়ে মাথা ফাটল বিজেপি সাংসদ অর্জুনের৷ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শূন্যগুলি পুলিশ৷ লাটি, কাঁদানে গ্যাস পুলিশের৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষের জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অন্দরে৷
অভিযোগ, স্থানীয় একটি পার্টি অফিস দখল নিয়ে উত্তেজনা তৈরি হয়৷ শ্যামনগরের বিজেপির একটি পার্টি অফিস পুনর্দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ এই নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ তৈরি হয়৷ পার্টি অফিস দখলের প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা৷ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ৷ অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়৷ সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হন বিজেপি সংসদ৷ তাঁর মাথা ফাঁটিয়ে দেওয়া হয়৷ গোটা ঘটনার পিছনে পুলিশকে দায়ী করেছেন বিজেপির সংসদ৷ তাঁর অভিযোগ, পুলিশ তাঁর মাথায় আঘাত করেছে৷ পড়েছে ১০টি সেলাই৷ যদিও, গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…