তৃণমূল নেত্রীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন দলীয় কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল নেত্রীর সভায় যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হলেন দলীয় এক কর্মী। সেই ব্যক্তিকে দেখতে হাসপাতালে তৃণমূলের নেতারা। উল্লেখ্য, বুধবার ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভায় নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা হয় গোপীবল্লভপুরের বাহারুনা মাঠে এবং দ্বিতীয় সভা হয় লালগড়ে। প্রথম যাওয়াত পথে গুরুতর আহত হন ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম দীপঙ্কর দন্ডপাট (২৭)। বাড়ি গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই ব্যক্তি গোপীবল্লভপুর ২নং ব্লকের নোটা গ্রামে থেকে বাসের উপরে বসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাচ্ছিলেন। সভায় পৌছানোর আগেই জামুয়া এলাকায় ১১হাজার হাইভোল্টেজ তারে লেগে যায় তার গলা। ঘটনায় গুরুতর জখম হন তিনি। বাসে থাকা তৃণমূল কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে তপশিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান তাকে স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চে বক্তব্য রাখা কালীন সেই আহত ব্যক্তিকে দেখতে যান তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

8 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

12 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago