তৃণমূল নেতাদের হাটে হাঁড়ি ভাঙার হুমকি দিলেন ভারতী ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- তৃণমূল নেতাদের হাটে হাঁড়ি ভাঙার হুমকি দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তিনি এদিন দলের নেতা কর্মীদের নিয়ে খড়গপুর গ্রামীনের বসন্তপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করছিলেন। তাঁর বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলায় সিআইডি চার্জশিট পেশ করেছে আদালতে। ভোটের সময় স্বাক্ষ্য ও অভিযোগ কারী কে হুমকি দিচ্ছেন । রাজ্য সরকার তাই সুপ্রিম কোর্টে আবেদন করেছে তিনি যাতে পশ্চিম মেদিনীপুরে ঢুকতে না পারে। ১৫ এপ্রিল সেই মামলার শুনানী রয়েছে। তার আগে শনিবার সকালে প্রচারে বার হন । প্রচারের ফাঁকে তিনি বলেন, আমি আগে দাগমুক্ত হয়েছি এরপর বিজেপিতে যোগ দিয়েছি। আমি এখন রাস্তায় নেমে এসেছি। সবথেকে বড় আদালত মানুষের আদালত। যারা অন্যায় করে , চুরি করে তারা ভয় পায়। আমি কোনো অন্যায় করিনি। তাই কাউকে ভয় করবো না।সব তৃণমূল নেতার কেচ্ছা আমি জানি। এবার হাটে হাঁড়ি ভেঙে দেব। প্রথমে আমার গাড়ি ভাঙা হলো। এরপর এজেন্টকে মারধর করা হলো । এতেও না দমাতে পারায় এখন সুপ্রিমকোর্টের কাছে গেছে আমাকে আটকাতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে দুর্নীতি গ্রস্ত আখ্যা দিয়ে তিনি বলেন, যিনি নারদা, সারদা কেলেঙ্কারীতে জড়িত তাঁদের এমএলএ, এমপি হওয়ার টিকিট দেন, দুর্নীতি আড়াল করতে কোটি কোটি টাকা খরচ করেন। এখন টেট কেলেঙ্কারি, মাধ্যমিক প্রশ্ন ফাঁস , দাঁড়িভিটের মতো ঘটনা ঘটেছে।এসবের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। এসপি থাকাকালীন তিনি যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি তা সাফ জানিয়ে বলেন, অবৈধ বালি খাদান বন্ধ করে দিয়েছি। গরু পাচার বন্ধ করে দিয়েছি। নির্বাচনে গোলমাল পাকাতে জলপাই পোশাক পরা ৪০০ জন তৃণমূল কর্মী এলাকায় এলকায় ঘুরে বেড়াচ্ছে। এবিষয়ে তিনি বলেন, আমার কাছে সব খবর আছে। কার নেতৃত্বে এসব হচ্ছে, কোন দর্জির দোকানে এই পোশাক কাটা হচ্ছে সব জানি। বেশি বাড়াবাড়ি করলে পোশাক তুলে দেব, তৃণমূলের লোকদেরও তুলে দেব।।রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে বা তাঁকে আটকাতে যত চেষ্টাই করুক তিনি যে দমবার পাত্রী নন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে জেলার তৃণমূল নেতারা।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago