
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে সংগঠনে ফের ঝাঁকুনি দিল তৃণমূল। বৃহস্পতিবার ঝাড়গ্রামের একটি গেস্ট হাউসে জেলার কোর কমিটির বৈঠক করেন তৃণমূলের মহাসচিব তথা ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায়। ওই বৈঠকেই মহাশিস মাহাতোকে ঝাড়গ্রাম ব্লকের অর্ধেক দায়িত্ব দেওয়া হয়। গত ২ মার্চ ঝাড়গ্রামের গড় শালবনির তৃণমূলের সভায় খোদ পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে যোগ দেন দলে। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহাশিস তৃণমূলে যোগ দিলেও কোন দায়িত্ব দেওয়া হয়নি। কিছুদিন আগে মহাশিসকে দলের কাজে লাগানোর জন্য খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জেলা কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদাকে। তারপরই এদিন পার্থ চট্টোপাধ্যায় দলের বৈঠকে সুকুমারকে নির্দেশ দেন ঝাড়গ্রাম ব্লকের দায়িত্ব দেওয়ার জন্য। যদিও পঞ্চায়েত ভোটের পর ঝাড়গ্রাম ব্লকের তৃণমূলের সভাপতি অনিল মণ্ডলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সুকুমার হাঁসদা ঘনিষ্ঠ রবীন্দ্রনাথ মাহাতোকে। কিন্তু তাতেও দলের ‘ক্ষয়’ রোধ করতে পারেনি। এমনকি কোন গ্রাম পঞ্চায়েতকে নিজেদের দখলে আনতে পারেনি। তাই এবার সংগঠনকে ঝাঁকুনি দিতে মহাশিস মাহাতো ৬টি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, মানিকপাড়া, সরডিহা, চুবকা, লোধাশুলি, শালবনি, দুধকুণ্ডি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।
মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…
আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…
এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…
আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…
আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…