
তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর মাথা লক্ষ্য করে গুলি, রক্তাক্ত তৃণমূল নেতাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নদীয়ার হাঁসখালি থানার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা যায় হাঁসখালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছা বাসিন্দা সহদেব মন্ডল। স্ত্রী অনিমা মন্ডল তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আজ তিনি যখন মুড়াগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওই এলাকারই বেলতলা পাড়া স্কুল মাঠের কাছে হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে তৃণমূল নেতা সহদেব মন্ডল। গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পরেই রক্তাক্ত অবস্থায় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী সহদেব মন্ডল কে তড়িঘড়ি বগুলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন তিনি। এ বিষয়ে প্রতিবেশী এক তৃণমূল কর্মী বরকোতালী দফাদার বলেন, এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের রয়েছে। যেহেতু তিনি তৃণমূল কারেন সেই কারণে হিংসার বসতো এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…