তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই বিজেপির পালে হাওয়া দিচ্ছে বেলপাহাড়ি ব্লকে!

জেএনএফ, বেলপাহাড়ি : দুয়ারে লোকসভা ভোট। আর সেখানেই তৃণমূলের মহিলা, যুব এবং মূল(মাদার) সংগঠনের সঙ্গে দ্বন্দ্ব প্রকট হচ্ছে। যা কিনা ভোটে গলার কাঁটা হতে পারে শাসক দলের। প্রসঙ্গত, নির্বাচন উপলক্ষে ব্লকস্তরে যে কমিটি গঠন করা হয়েছে তাতে স্থান পায়নি মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রুমা মাহাতো ও একাধিক নেতানেত্রী। গত কয়েক দিন আগে দলীয় বৈঠকে নির্বাচনী কমিটি গঠন করেন তৃণমূলের বেলপাহাড়ি ব্লক সভাপতি বুবাই মাহাতোl ওই কমিটিতে স্থান হয়নি অনেকের।যে সমস্ত ব্যক্তির নাম কমিটিতে রাখা হয়েছে তার মধ্যে বেশ কয়েকজন সাসপেন্ড নেতা এবং এমনকি পঞ্চায়েত ভোটে বিজেপির কাছে পরাজিত প্রার্থীর স্ত্রীর নামও নেত্রী হিসাবে নির্বাচন কমিটির অগ্রভাগে রয়েছে। যার ফলে দলের ভেতরে সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল।
যদিও মহিলা তৃণমূল কংগ্রেসের দাবি, তারা কিন্তু প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার এবং প্রার্থীর পরিচয় পর্ব সবই করছেন। আর শাসকদলের এই দূরত্বকে কাজে লাগিয়ে ভোটের ময়দানে ফায়দা তুলতে পারে বিজেপি। যদিও বেলপাহাড়ীতে বিজেপি ততটা সক্রিয় নয়। তবে বিজেপির কর্মীরা এই দ্বন্দ্বকে হাতিয়ার করে সংগঠনকে গুছিয়ে নিচ্ছেন, যা কিনা চিন্তার ভাঁজ ফেলতে পারে ব্লক তৃণমূলের। ২০১৯ সালে লোকসভা ভোটে বেলপাহাড়ি ব্লকে বিজেপি ৭৩ হাজার ১৩৮টি ভোট পায়। তৃণমূল ৭৬ হাজার ১৯৭টি ভোট পায়। অর্থাৎ ৩৫৫৮টি ভোটে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু মাঝে তারাফেনী নদী দিয়ে পেরিয়ে গিয়েছে পাঁচটা বছর। তার মাঝেই বিধানসভা ও পঞ্চায়েত ভোট পার হওয়ায় পরিস্থিতি এখন অন্যরকম।

রুমা মাহাতো। সভানেত্রী, মহিলা তৃণমূল কংগ্রেস, বেলপাহাড়ি ব্লক।

“নির্বাচন কোন কমিটি আদৌ আছে কিনা জানি না। ব্লক সভাপতি নিজের কাছের লোকেদের দায়িত্ব দিয়েছেন। এমনকি হেরে যাওয়া প্রার্থীদেরও দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিটিতে। তবে জেলা সভাপতি যেমন বলছে আমরা নিজেদের মতন করে প্রার্থীকে সঙ্গে করে প্রচার করছি। দল যেমন বলবে তেমন ভাবে আমরা খাটতে প্রস্তুত।”

বুবাই মাহাতো
সভাপতি, বেলপাহাড়ি ব্লক তৃণমূল।

“নির্বাচন কমিটিতে সবাই আছে। যারা অভিযোগ করছে তারা কি যোগাযোগ রাখেন ব্লক নেতৃত্বের সাথে ?”

দেবাশীষ কুণ্ডু
জেলা সহ-সভাপতি
ঝাড়গ্রাম জেলা বিজেপি

“এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। যা রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে বিনপুর ২নং ব্লকেও ফুটে উঠেছে। এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ও দুর্নীতির প্রতিবাদে বেলপাহাড়ির মানুষ ভোট বিজেপির পক্ষেই দেবেন। লোকসভা নির্বাচনে বেলপাহাড়ির মানুষ ভারতীয় জনতা পার্টিকে আর্শীবাদ করবেন।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago