তুফানগঞ্জের খোরারপারে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার, বর্ষা শুরু হতে না হতেই চিন্তিত ২৫০টি পরিবারের

জেএনএফ ওয়েব ডেস্ক : নদী পাড়াপাড়ে ভরসা বাঁশের সাঁকো। হয় নি সেতু। তাই জীবনের ঝুকি নিয়ে সাঁকোতেই ভরসা গ্রামবাসীদের। আর এভাবেই বহু বছর ধরে সাঁকো আকড়ে চলে গ্রামবাসীরা৷ যখনি বর্ষা শুরু হয় তখনি তাদের দুর্ভোগ বাড়ে। কিন্তু সেই দুর্ভোগের জন্য চিন্তিত গোটা গ্রাম।
জানা গেছে, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম অন্দরান ফুলবাড়ি ৯/ ১৮৫ নং বুথের খোরারপার ও যমেরডাঙ্গা এলাকার মধ্য দিয়ে প্রভাহিত হয়েছে মরা গদাধর নদী। দীর্ঘ প্রায় চারদশক ধরে নদীর গতি পথ পরিবর্তন হয়ে নদীটি ছরায় পরিনত হয়েছে। গ্রামবাসীরা সেই ছরার পারের নাম দেন “সাত বইনের পার”। বৈশাখ মাস থেকে কার্তিক মাস বর্ষার ৭ মাস ছরাটি ভয়ংকর রুপ ধারন করে। তুফানগঞ্জ শহর লাগোয়া খোরারপার এলাকায় প্রায় ২৫০টি পরিবারের বসবাস ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করেন। এই বাঁশের সাঁকো দিয়ে পারা পার করতে অনেক সময় দূর্ঘটনার ফলে আহত হয়েছেন অনেকে। কৃষকদের উৎপাদিত শস্য মাথায় করে বাঁশের সাঁকোর উপর দিয়ে বিক্রি করতে তুফানগঞ্জ বাজারে নিয়ে যেতে হয়। এমনকি অসুস্থ রোগীদের নিয়ে যেতে সমস্যায় পরতে হয়। রোগীর পরিজনেরা প্রায় ৫ কিলোমিটার ঘুরপথে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়।
গ্রামবাসীদের দীর্ঘ দিনের দাবি, কালভার্ট অথবা ব্রীজ তৈরী করা হোক। এলাকার প্রশাসনিক আধিকারিক বহুবার জানিয়েও সুরাহা হয়নি।
এবিষয়ে গ্রামের বাসিন্দা ললিত বর্মন বলেন “আমাদের এখানে সমস্যা হল সাত বৈনের পার যে নদী, বর্ষার সময় বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এই নদীতে অনেক জল হয়। সেই সময় জিবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হয়। সামনে তুফানগঞ্জ শহর সেখানে সোমবার ও বৃহস্পতিবার হাট হয়। আমাদের এখানের গ্রামের কৃষক ধান পাট ইত্যাদি ঠ্যালা-ভ্যান দিয়ে নিতে হয়, কিন্তু এখানে বাঁশের সাঁকো থাকায় সমস্যায় পড়তে হয়। মাথায়-কাঁধে করে পার করতে হয়। আর তা না হলে প্রায় ৪-৫ কিলোমিটার ঘুরে নিয়ে যেতে হয়। প্রশাসনিক আধিকারিক থেকে জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ উদ্যোগ নেয়নি। শুধু বলে হবে হবে এইভাবেই চলে যাচ্ছে কিন্তু হচ্ছে না।’’
এবিষয়ে অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধারানী কান্ত বর্মন এবিষয়ে বলেন “এটা দীর্ঘদিন সমস্যা, বর্ষার সময় ৬ মাস নদীতে জল থাকে। নদীর ওই পারে অনেক ছাত্র-ছাত্রী আছে যারা তুফানগঞ্জ শহরের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে তাদের যাতায়াতের সমস্যা। বর্ষার সময় তারা অনেকটাই ঘুরপথে ৩-৪ কিলোমিটার পথ ঘুরে তুফানগঞ্জ শহরে পৌঁছায় তাদের যাতায়াতের অসুবিধায় পরতে হয়। আর এই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে বাঁশের সাকো থেকে পড়ে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটেছে। আমাদের এই এলাকার দীর্ঘদিনের দাবি এখানে কালভাট বা একটা ব্রিজ করতে হবে। প্রশাসন কে অনেকবার বলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত তার সুরাহা হয়নি। গ্রামের বাসিন্দারা জানান এখানে একটি ব্রিজ হলে আমরা খুব উপকৃত হবো।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago