তিন বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কে রক্ত দিয়ে মানবিকতার নজির গড়লেন পুলিশকর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: তিন বছরের এক শিশু কে রক্ত দিয়ে মানবিকতার নজির গড়লেন পুলিশকর্মী। সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়া এলাকার এক তিন বছরের শিশু প্রেমানন্দ করণ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত৷ গত দু-তিন ধরে বি পজেটিভ রক্তের খোঁজ করছিলেন তার পরিবারের সদস্যরা।হঠাৎ করেই এই ঘটনার খবর পান বেলিয়াবেড়া থানার পুলিশকর্মী পিন্টু সিংহ। সঙ্গে সঙ্গে তিনি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে রক্তদান করলেন। এবিষয়ে বেলিয়াবেড়া থানার পুলিশকর্মী পিন্টু সিংহ বলেন, ‘আমি হঠাৎ করেই জানতে পারি যে ওই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বি পজেটিভ রক্তের প্রয়োজন। আমার রক্ত বি পজেটিভ তাই কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে গিয়ে রক্তদান করি।’ এবিষয়ে ওই তিন বছরের শিশুর বাবা ভানু করণ বলেন, ‘দু-তিন ধরে আমার বাচ্চার রক্তের প্রয়োজন ছিল। ঘুমোতে পারছিলনা রাতে। রক্তের খোঁজ করছিলাম গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু স্টকে ছিল না। তাই সঙ্গে সঙ্গে উনি এসে আমাকে বলেন আমি রক্ত দেবো। তাই ওনাকে নিয়ে আসি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানে এসে তিনি রক্তদান করেন। অসংখ্য ধন্যবাদ জানাই ওই পুলিশকর্মীকে।’
পুলিশকর্মীর এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 week ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago